ভোটকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শঙ্কা প্রকাশ মির্জা আব্বাসের
নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শঙ্কা প্রকাশ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
গতকাল (১৪ জানুয়ারি) নয়াপল্টনে দলের নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এই শঙ্কার কথা জানিয়েছেন।
মির্জা আব্বাস বলেছেন, ভোটারদের বিভ্রান্ত করার জন্য উদ্দেশ্যমূলকভাবে পোস্টাল ব্যালটে ধানের শীষ প্রতীকটি ভাজের মাঝে রাখা হয়েছে। নির্বাচন যেন পক্ষপাতমূলক না হয়; সেইজন্য কমিশনকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির এই সিনিয়র নেতা।
তিনি বলেছেন, কেউ যদি মবোক্রেসি করার চেষ্টা করে তাহলে দায়ভার তাকেই নিতে হবে। নির্বাচনের পূর্বে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর জন্য কিছু প্রার্থী উসকানিমূলক কথাবার্তা বলছেন— এইরূপ অভিযোগও করেছেন তিনি।
এইসময়, দলের নেতাকর্মীদের উসকানিমূলক কোনো কর্মকাণ্ডে পা না দেওয়ার আহ্বান জানিয়েছেন মির্জা আব্বাস।
স্বাধীনতার বার্তা / মেবি
