সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা বার্তা দিয়েছে মার্কিন দূতাবাস। 

আজ (১৩ ফেব্রুয়ারি) ঢাকাস্থ মার্কিন দূতাবাসের ফেসবুক পেজে দেয়া একটি পোস্টের দ্বারা এই শুভেচ্ছাবার্তা জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, একটি সফল নির্বাচন আয়োজন করার জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানাচ্ছি। বিএনপি ও তারেক রহমানকে তাদের এই ঐতিহাসিক বিজয়ের জন্য শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের দু'দেশের সমৃদ্ধি ও নিরাপত্তার একই লক্ষ্য বাস্তবায়নে আপনাদের সঙ্গে কাজ করার জন্য আমরা আগ্রহী।

গতকাল (১২ ফেব্রুয়ারি) সকাল হত বাংলাদেশে শুরু হওয়া জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সম্পন্ন হয়েছে। এতে করে সংখ্যাগরিষ্ঠতা সঙ্গে নিয়ে নতুন সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। 

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর