তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন নরেন্দ্র মোদি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ের জন্য বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানান ভারতের প্রধানমন্ত্রী। সামাজিকমাধ্যম এক্সে দেওয়া একটি পোস্টে তিনি বলেছেন, এ জয় হচ্ছে বাংলাদেশের জনগণের আস্থার প্রতিফলন।
এক্সে পোস্টে নরেন্দ্র মোদি লিখেছেন, ‘বাংলাদেশের সংসদীয় নির্বাচনে বিএনপির জয়ে নেতৃত্ব দেওয়ার কারণে আমি তারেক রহমানকে উষ্ণ অভিনন্দন জানাচ্ছি।’
তিনি বলেছেন, ‘ভারত একটি গণতান্ত্রিক, উন্নয়নশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সর্বদা সমর্থন দিয়ে যাবে। আমাদের বহুমুখী সম্পর্ক জোরদার করার জন্য ও আমাদের দ্বিপক্ষীয় উন্নয়নের লক্ষ্য অর্জন করার জন্য আপনার সাথে কাজ করার জন্য আমি আগ্রহী।’
এর পূর্বে, নির্বাচনের পরে বাংলাদেশের জনগণ ও বিজয়ের জন্য বিএনপি ও তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ঢাকাস্থ মার্কিন দূতাবাস।
আজ (১৩ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্র দূতাবাসের একটি বিবৃতিতে এই বার্তা দেওয়া হয়।
স্বাধীনতার বার্তা / মেবি
