তারেক রহমানকে অভিনন্দন জানান পাকিস্তান প্রধানমন্ত্রী
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ে নেতৃত্ব দেয়ার জন্য তারেক রহমানকে অভিনন্দন জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।
আজ (১৩ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া একটি পোস্টে তিনি এই অভিনন্দনবার্তা পাঠিয়েছেন।
পাকিস্তানের প্রধানমন্ত্রী লিখেন, একটি সফল নির্বাচন আয়োজন করার জন্য আমি বাংলাদেশের জনগণকেও অভিনন্দন জানাচ্ছি। আমাদের ঐতিহাসিক, ভ্রাতৃত্বপূর্ণ বহুমুখী দ্বিপাক্ষিক সম্পর্ক আরও বেশি জোরদার করার জন্য অধীর আগ্রহে আমরা অপেক্ষা করছি।
নতুন সরকারের সাথে কাজ করার জন্য আগ্রহ প্রকাশ করে তিনি আরো লিখেন, দক্ষিণ এশিয়া ও তার বাইরে শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নে যৌথ সকল লক্ষ্যগুলো এগিয়ে নেওয়ার জন্য বাংলাদেশের নতুন নেতৃত্বের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করার আশা প্রকাশ করছি।
স্বাধীনতার বার্তা / মেবি
