সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

আজ (১৯ ফেব্রুয়ারি) দ্বিতীয় দিনের মতো অফিস করছেন নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিনও সকাল বেলা বেশ কয়েকটি মিটিংয়ের দ্বারা ব্যস্ততম দিন শুরু করেছেন তিনি।

আজ (১৯ ফেব্রুয়ারি) সকাল বেলা তিনি তিন বাহিনী প্রধানের সাথে বৈঠক করেছেন। সেখানে উপস্থিত ছিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন এবং নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান।

এছাড়াও এনএসআই ও ডিজিএফআইয়ের মহাপরিচালকের সাথে আলাদাভাবে বৈঠক করেন তিনি। 

বেলা সাড়ে ১১টার দিকে প্রধানমন্ত্রী যোগ দিয়েছেন 'ফ্যামিলি কার্ড' চালু করার লক্ষ্যে কর্মপরিকল্পনা চূড়ান্তকরণ সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভাতে। 

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর