তারেক রহমানের সাথে জাপানের কৃষিমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন জাপানের জাপানের কৃষি, বন ও মৎস্য মন্ত্রী ও ওই দেশটির সরকারের বিশেষ দূত সুজুকি নরিকাজু’র নেতৃত্বে উচ্চপর্যায়ের প্রতিনিধি দল।
গতকাল (২৯ এপ্রিল) জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রী তারেক রহমানের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
প্রধানমন্ত্রী বাংলাদেশ ও জাপানের মধ্যকার দীর্ঘদিন যাবত চলমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা স্মরণ করেছেন।
সাক্ষাতে দুই দেশের
মাঝে দ্বিপাক্ষিক সম্পর্ক, কৃষি খাতে সহযোগিতা, প্রযুক্তি বিনিময়সহ নানা বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে।
স্বাধীনতার বার্তা / মেবি
