তারেক রহমানের সাথে বিমান ও নৌ বাহিনী প্রধানের সাক্ষাৎ
নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন ও নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
গতকাল (২১ ফেব্রুয়ারি) তাদের মাঝে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজ হতে একটি পোস্টের দ্বারা এই বিষয়টি জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, সাক্ষাৎকালে নৌ ও বিমান বাহিনী প্রধান দেশের আকাশসীমা ও জলসীমার সকল সার্বিক নিরাপত্তা, সুনীল অর্থনীতি, সমুদ্রসম্পদ রক্ষা ও বিমান ও নৌবাহিনীর সক্ষমতা ও আধুনিকায়নের বিষয়ে বেশ গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন।
এই সময় প্রধানমন্ত্রী বাংলাদেশ বিমান ও নৌবাহিনীর পেশাদারি, দেশপ্রেম ও সমুদ্রসীমা সুরক্ষা করার জন্য তাদের নিরলস প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেছেন।
স্বাধীনতার বার্তা / মেবি
