তারেক রহমানের সাথে ৪ দেশের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন রাশিয়া ও বাংলাদেশে নিযুক্ত নর্ডিক অঞ্চলের রাষ্ট্রদূতরা।
মঙ্গলবার (২০ জানুয়ারি) বিএনপির গুলশান কার্যালয়ে আলাদা আলাদা এইসব সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
এতে অংশ নিয়েছেন নর্ডিক অঞ্চলের সুইডেন, ডেনমার্ক এবং নরওয়ের তিন রাষ্ট্রদূত। এছাড়া, বৈঠক করেছেন রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিয়েভিচ খোজিন।
সাক্ষাতকালে রাষ্ট্রদূতরা বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়েছেন। একই সঙ্গে স্বার্থ সংশ্লিষ্ট বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে সভাতে। পাশাপাশি, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ ও দেশের নিরাপত্তাসহ নানা দিক নিয়ে কথা হয়েছে। এইসময় আগামীর বাংলাদেশ নিয়ে বিএনপির পরিকল্পনা তুলে ধরেছেন তারেক রহমান।
স্বাধীনতার বার্তা / মেবি
