তারেক রহমানের সাক্ষাৎ চান পাকিস্তানের প্রধানমন্ত্রী
ঢাকায় আসার জন্য আগ্রহ প্রকাশ করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। সৌদি আরবের জেদ্দাতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সাথে সাক্ষাৎকালে এই কথা বলেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। গতকাল (২৭ ফেব্রুয়ারি) জেদ্দাতে ওআইসির ফিলিস্তিনবিষয়ক কার্যনির্বাহী সভার ফাঁকে দিয়ে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ নিয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় যে, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাথে তার সাক্ষাতের কথা স্মরণ করেছেন। ইসহাক দার বলেছেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন ও ঢাকাতে আসতে চান।
পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী আরো বলেছেন, নতুন সরকারের দ্বারাও দু'দেশের মাঝের সুসম্পর্ক ধারাবাহিকভাবে এগিয়ে যাবে। এর সাথে তিনি ফিলিস্তিন ও রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের যে অবস্থান সেটির প্রশংসা করেছেন।
স্বাধীনতার বার্তা / মেবি
