সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনী আচরণবিধি অমান্য করেন, মাইক ব্যবহারের সময়সীমা রাত ৮টা অবধি থাকলেও, সেখানে মাইক ব্যবহার করে মধ্যরাতেও তিনি প্রচারণা চালায় বলে অভিযোগ করেছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) সন্ধ্যার দিকে নির্বাচনী পরিচালনা কমিটির মিটিং শেষে এনসিপির প্রধান কার্যালয়ে প্রেস ব্রিফিং এই কথা জানিয়েছেন। 

তিনি জানিয়েছেন, বিএনপি অন্যদেরও এই রকমের নিয়ম ভঙ্গের জন্য উৎসাহিত করছে।প্রার্থীরা আচরণবিধি অমান্য করে পোষ্টার  ব্যবহার করছে। এইবারের নির্বাচনেও পূর্বের মত সেনাবাহিনী কেন্দ্রের বাইরে অবস্থান করার সিদ্ধান্ত বেশ আশঙ্কাজনক।সিসিটিভি ক্যামেরা আমাদের নিশ্চিত করতে হবে।

আসিফ মাহমুদ বলেছেন, প্রশাসন- নির্বাচন কমিশন একটি নির্দিষ্ট দলকে বিশেষ সুযোগ দিচ্ছে।নির্বাচন কমিশন ও প্রশাসন যদি তাদের বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থা না নেয় তাহলে তারা তাদের বিশ্বাসযোগ্যতা নষ্ট করবে।বাংলাদেশের মিডিয়া একটি দলের প্রতি বেশ ঝুঁকে গেছেন। এটি একটি বড় রকমের শঙ্কার বিষয়। সকলকে নিরপেক্ষ থাকার আহ্বান জানিয়েছেন তিনি। 

এইদিকে, আজ বিকাল ৫টার দিকে টিএসসির পায়রা চত্বরে উদ্বোধন করা হবে এনসিপির নির্বাচনী থিম সং।

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর