সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়ার কবর জিয়ারত করেন নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতের বেলা পরিবারের সদস্যদের নিয়ে তারেক রহমান বাবা-মার কবর জিয়ারত করেছেন।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতেই পরিবারের সদস্যদের সাথে নিয়ে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জিয়া উদ্যান-এ গিয়েছেন তিনি। সেখানে বাবা–মায়ের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ এবং বিশেষ মোনাজাতে অংশ নিয়েছেন। কবর

জিয়ারতের সময় সেখানে উপস্থিত ছিলেন তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান, তার কন্যা ব্যারিস্টার জাইমা রহমান ও তারেক রহমানের ছোট ভাই আরাফাত রহমান কোকোর স্ত্রী শামিলা রহমান। এইসময় কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে ছিলেন নতুন এই প্রধানমন্ত্রী।

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর