সিইসির বিরুদ্ধে আদালত অবমাননার রুল
আদালতের আদেশ অমান্য করার কারণে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, সেটি জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট।
আজ রবিবার (২৫ জানুয়ারি) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেছেন।
আগামী চার সপ্তাহের মাঝে প্রধান নির্বাচন কমিশনারকে এ রুলের জবাব দিতে বলা হয়। আদালতে আবেদনের পক্ষ হতে শুনানি করেছেন অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ।
আইনজীবী বলেছেন, গত বছরের ২৭ আগস্ট হাইকোর্ট কৃষক শ্রমিক জনতা পার্টি নামে একটি রাজনৈতিক দলের নিবন্ধন বিষয়ে আবেদন প্রধান নির্বাচন কমিশনারকে নিষ্পত্তি করার জন্য নির্দেশ দেয়। সিইসি আদালতের দেওয়া আদেশ বাস্তবায়ন করেনি। এই জন্য প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে হাইকোর্টে আদালত অবমাননার আবেদন করা হয়েছে।
স্বাধীনতার বার্তা / মেবি
