সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদকে সমর্থন করে নির্বাচন হতে সরে দাঁড়িয়েছে গণঅধিকার পরিষদ (জিওপি) মনোনীত প্রার্থী আব্দুল কাদের প্রাইম।

গতকাল (১৪ জানুয়ারি) চকরিয়াতে একটি সংবাদ সম্মেলনের দ্বারা তিনি নিজের প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন।

আব্দুল কাদের প্রাইম বলেছেন, 'গণঅধিকার পরিষদের প্রার্থী হিসেবে ২৯ ডিসেম্বর আমি চকরিয়ার সহকারী রিটার্নিং কর্মকর্তা বরবার মনোনয়ন দাখিল করেছি ও ২ জানুয়ারি কক্সবাজার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আমার মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন।'

প্রার্থিতা প্রত্যাহার বিষয়ে তিনি বলেছেন, 'দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতা ও ফ্যাসিবাদ বিরোধী বৃহত্তর জাতীয় ঐক্য বজায় রেখে বিএনপির সাথে গণঅধিকার পরিষদের আসন সমঝোতা করা হয়েছে। দলীয় সিদ্ধান্ত এবং দলের সভাপতি নুরুল হক নুরের নির্দেশে আমি প্রার্থিতা প্রত্যাহার করে এ আসনে ধানের শীষের প্রার্থী সালাহউদ্দিন আহমদকে সর্বাত্মক সমর্থন জানাচ্ছি।'

এ সিদ্ধান্ত কোনো প্রকার দুর্বলতা নয় উল্লেখ করে আব্দুল কাদের প্রাইম বলেছেন, 'এটি দায়িত্বশীলতা, রাজনৈতিক পরিপক্কতা ও ফ্যাসিবাদ বিরোধী ঐক্যের প্রতি আমাদের অঙ্গীকারের একটি বহিঃপ্রকাশ।'

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর