প্রয়োজনে শুক্রবারেও হবে সংসদ অধিবেশন
অন্তর্বর্তীকালীন সরকারের ১৩৩টি অধ্যাদেশকে আইনে রূপান্তর করার সাংবিধানিক বাধ্যবাধকতা রক্ষাতে জাতীয় সংসদ অধিবেশন এখন থেকে দিনে দুই বেলা (দুই সেশনে) চালানোর সিদ্ধান্ত নেয়া হয়।
সোমবার (৬ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে এ গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
চিফ হুইপ নুরুল ইসলাম সংসদে জানিয়েছেন, ১৩৩টি বিল পাসের বিশাল কর্মযজ্ঞ শেষ করার জন্য আজ (৭ এপ্রিল) হতে প্রতিদিন দুই সেশনে অধিবেশন চলবে। অধিবেশনের প্রথম সেশন শুরু হবে সকাল সাড়ে ১০টার দিকে ও দ্বিতীয় সেশন শুরু হবে বিকাল সাড়ে ৩টার দিকে।
এছাড়াও আগামী বৃহস্পতিবারে ‘বেসরকারি সদস্য দিবস’ বাতিল করে সরকারি বিল পাসের সিদ্ধান্ত নেয়া হয় বলে জানা যায়। এমনকি যদি দরকার হয় তবে আগামী শুক্রবারও অধিবেশন চালানোর প্রস্তুতি রাখা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
স্বাধীনতার বার্তা / মেবি
