আজ প্রধানমন্ত্রীর সঙ্গে ব্যবসায়ী নেতাদের বৈঠক
প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির উপস্থিত থাকার কথা রয়েছে।
কর্মকর্তাদের মতে, এই বৈঠকের মধ্য দিয়ে দেশে প্রথমবারের মতো ‘বেসরকারি খাত উপদেষ্টা পরিষদ’ আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করবে, যা নীতিনির্ধারক ও ব্যবসায়ীদের মধ্যে নিয়মিত সংলাপের একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।
প্রধানমন্ত্রীর নেতৃত্বে গঠিত এই পরিষদে সংশ্লিষ্ট দুই মন্ত্রীর পাশাপাশি বস্ত্র, ওষুধ, ফুটওয়্যার, অটোমোবাইল ও ভোগ্যপণ্য খাতের ৯ জন উদ্যোক্তা সদস্য হিসেবে অন্তর্ভুক্ত থাকবেন।
