সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত ২৯৭ জন সংসদ সদস্যদের গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল (১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতের বেলা নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এ গেজেট প্রকাশিত হয়েছে।

নির্বাচন কমিশনের ঘোষণা অনুসারে, ৩০০টি আসনের মাঝে ২৯৯টি আসনে ভোট হওয়ার কথা থাকলেও নানা রকম আইনি জটিলতা ও প্রার্থীর মৃত্যুর জন্য কিছু আসনে ফলাফল স্থগিত রাখা হয়েছে। ২৯৭টি আসন হতে পাওয়া বেসরকারি ফলাফল ঘোষণা করেছে ইসি।

প্রকাশিত গেজেটে সংসদ সদস্য হিসেবে সকল নির্বাচিত প্রার্থীদের নাম, তাদের পিতা-মাতার নাম ও ঠিকানা প্রকাশ করা হয়। 

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর