সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করেছে বিএনপির সংসদীয় দল।  

আজ (১৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে জাতীয় সংসদ ভবনে সংসদ সদস্যের শপথ গ্রহণের আনুষ্ঠানিকতার পরে বিএনপির সংসদীয় দলের সভা অনুষ্ঠিত হয়েছে। এ সভাতে সর্বসম্মতিক্রমে তারেক রহমান সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন। 

এইদিকে বিএনপি সরকারের মন্ত্রিসভাতে ডাক পেয়েছে দলটির মহাসচিব মির্জা ফখরুল। স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ড. মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, সালাউদ্দিন আহমদ, আমীর খসরু মাহমুদ চৌধুরী, এহসানুল হক মিলন, জোনায়েদ সাকী এবং নুরুল হক নূর।

সংসদীয় দলের এই সভাতে বিএনপির এমপিরা কেউই ডিউটি ফ্রি গাড়ি নিবেন না এবং সরকারিভাবে কোনো প্লট নিবেন না এরূপ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর