সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করার জন্য রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাতে প্রবেশ করেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে ৪ সদস্যের প্রতিনিধি দল।

রবিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যা ৬টা ১৭ মিনিটে যমুনাতে প্রবেশ করেছেন জামায়াত আমির। এই সময় তার সঙ্গে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ছিলেন।

এর কিছুক্ষণ পূর্বে আরেকটি গাড়িতে করে যমুনাতে প্রবেশ করেছেন জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান।

প্রধান উপদেষ্টার সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ সমসাময়িক নানা বিষয়ে আলোচনা করেছেন তারা।

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর