সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

আগামী ২৫ জানুয়ারির মাঝে পোস্টাল ব্যালটে ভোটদান সম্পন্ন করে নিকটস্থ পোস্ট অফিসে পাঠানোর জন্য প্রবাসী বাংলাদেশি ভোটারদের প্রতি আহ্বান জানায় নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (২১ জানুয়ারি) জনসংযোগ শাখার পরিচালক রুহুল আমিন মল্লিক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, প্রবাসী ভোটারদের প্রদত্ত ভোট যেন সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের নিকট যথাসময়ে পৌঁছাতে পারে, সেটি নিশ্চিত করার জন্য এই সময়সীমা বেঁধে দেয়া হয়েছে।

এদিকে, নির্বাচনী প্রচারণাতে পোস্টার হ্যান্ডবিল লাগানো যাবে না বলে জানান রিটার্নিং কর্মকর্তা মো. ইউনুচ আলী। সকাল বেলা নির্বাচন কমিশনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে মতবিনিময় শেষে এই কথা বলেছেন তিনি। রিটার্নিং অফিসার জানিয়েছেন, নির্বাচনী প্রচারণাতে অটোরিকশাতে মাইক ব্যবহার করা যাবে। কিন্তু পরিবেশ দূষণ যেন না হয়, সেই বিষয়ে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। তিনি বলেছেন, ঢাকা-১৩ ও ঢাকা-১৫ আসনের মোট ২৬৫টি কেন্দ্র রয়েছে। অধিকাংশ কেন্দ্রে সিসি ক্যামেরার ব্যবস্থা রাখা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর