সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

প্রবাসীদের জন্য পোস্টাল ব্যালটে ভোটাধিকার প্রয়োগের সময় আরো এক সপ্তাহ বাড়ানোর দাবি জানায় জামায়াত। শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যার দিকে রাজধানীর মগবাজারে একটি বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এই দাবি জানিয়েছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের।

জামায়াতের এই নেতা বলেন, এইবারই প্রথম প্রবাসীরা পোস্টাল ব্যালটের দ্বারা ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন। তবে ভোট প্রদানের শেষ সময় ২৫ জানুয়ারি নির্ধারণ করা হয়। মধ্যপ্রাচ্য, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের সাপ্তাহিক ছুটির জটিলতার কারণে ২৫ জানুয়ারির মাঝে ভোটাধিকার প্রয়োগ করা বেশ জটিল।

এর জন্য প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করার জন্য আরো ১ সপ্তাহ সময় বাড়াতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

ইসির তথ্য অনুসারে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের দ্বারা মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৩ জন ভোটার নিবন্ধন করেন। এর মাঝে ১২১টি দেশে অবস্থানরত ৭ লাখ ৬৭ হাজার ২৮ জন প্রবাসী রয়েছে।

ইসির তথ্য অনুসারে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের দ্বারা প্রবাসে থাকা মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৩ জন ভোটার নিবন্ধন করেন।

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর