পে-স্কেল নিয়ে কী বললেন তারেক রহমান
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে যদি জয়ী হয়ে ক্ষমতা যায় তাহলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য যথাসময়ে পে-স্কেল বাস্তবায়নের ঘোষাণা দেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গতকাল (৯ ফেব্রুয়ারি) বাংলাদেশ টেলিভিশনে দেওয়া ভাষণে এ প্রতিশ্রুতি করেছেন তিনি।
ভাষণে তিনি দেশের প্রতিটি পরিবারের জন্য ফ্যামিলি কার্ড ইস্যু করার কথাও জানিয়েছেন। যেটাতে প্রথম পর্যায়ে অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা এবং নিম্ন আয়ের সুরক্ষা দেওয়ার জন্য ফ্যামিলি কার্ডে প্রতিমাসে আড়াই হাজার টাকা অথবা সমমূল্যের নিত্যপ্রয়োজনীয় সকল খাদ্য সহায়তা দেওয়া হবে বলে উল্লেখ করা হয়।
তারেক রহমান জানিয়েছেন, তার দল সরকার গঠন করার ক্ষেত্রে সক্ষম হলে শিক্ষিত তরুণ-তরুণীদের ছয় মাস হয় সর্বোচ্চ একবছর বা কর্মসংস্থান না হওয়া অবধি বিশেষ আর্থিক ভাতা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তারেক রহমান বলেন, ফ্যাসিবাদী সরকারের সময়ে প্রতি বছর প্রায় ১৬ বিলিয়ন ডলার পাচার করা হয়েছে, যদি এটি ঠেকানো যায় তাহলে কৃষক কার্ডসহ নানা খাতে অর্থায়ন অসম্ভব না।
স্বাধীনতার বার্তা / মেবি
