অষ্টম দিনে ইসিতে ৪৫ জনের আপিল মঞ্জুর
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল শুনানির অষ্টম দিনের কার্যক্রম গতকাল সম্পন্ন করেছে নির্বাচন কমিশন।
গতকাল (১৭ জানুয়ারি) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ১০টার দিকে শুরু হয় এ শুনানি; চলমান ছিল বিকেল ৫টা অবধি।
গতকাল মোট ১১২ জনের আপিলের শুনানি হয়েছে। এর মাঝে ৪৫টি আপিল মঞ্জুর করা হয় ও নামঞ্জুর হয় ৩৭টি। মনোনয়ন প্রত্যাহার করা হয় ৯ জন প্রার্থীর। এছাড়াও অপেক্ষমান আছে মোট ২১টি আবেদন।
এইদিন নির্বাচন ভবনে প্রার্থীদের মনোনয়ন বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) করা আপিল আবেদনের শুনানিতে হট্টগোল, উত্তেজনারও সৃষ্টি হয়েছে।
এইবারের নির্বাচনে মনোনয়নপত্র বাতিল ও গ্রহণের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে ৬৪৫টি আপিল আবেদন জমা পড়ে। গত ৪ জানুয়ারি বাছাইয়ের শেষ দিনে জাতীয় সংসদ নির্বাচনে ৩শ’ নির্বাচনী এলাকাতে রিটার্নিং কর্মকর্তা অথবা সহকারী রিটার্নিং কর্মকর্তা মোট ২ হাজার ৫৬৮টি মনোনয়নপত্রের মাঝে ১ হাজার ৮৪২ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ও ৭২৩ জনের প্রার্থিতা বাতিল ঘোষণা করেছেন।
স্বাধীনতার বার্তা / মেবি
