অন্তর্বর্তী সরকার ভেঙে দিয়ে গেজেট প্রকাশ করা হলো
অন্তর্বর্তীকালীন সরকার ভেঙে গেজেট প্রকাশ করে মন্ত্রিপরিষদ বিভাগ। রাষ্ট্রপতির আদেশ অনুসারে এতে স্বাক্ষর করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতের বেলা মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে এই গেজেট প্রকাশ করা হয়েছে।
এতে বলা হয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি সংবিধানের ৫৬ অনুচ্ছেদের (৩) দফা অনুসারে ত্রয়োদশ জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থাভাজন সংসদ সদস্য জনাব তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগের সিদ্ধান্ত প্রদান করেন ও তার নেতৃত্বে নতুন সরকার গঠনের জন্য সম্মতি প্রদান করেন।
নতুন সরকার গঠনের সাথে সাথে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ ভেঙে গেছে বলে মানা হবে।
স্বাধীনতার বার্তা / মেবি
