সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

নওগাঁ শহরের দেয়ালের মোড়ে নির্বাচনী আচরণবিধির জন্য সব ফেস্টুন, পোস্টার, তোরণ, ব্যানার প্রচার সামগ্রী খুলে ফেললেন নওগাঁ-৫ আসনের জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী আ স ম সায়েম। এই সময় তিনি তার নির্বাচনী এলাকার সব প্রচারপত্র খুলে ফেলার নির্দেশ দিয়েছেন নেতাকর্মীদের।‎ এই সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য গোলাম কিবরিয়া, নওগাঁ সদর উপজেলা জামায়াতের আমির আব্দুর রহিম, পৌরসভা জামায়াতের সেক্রেটারি আনোয়ার আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

‎এছাড়া শনিবার (১৩ ডিসেম্বর) দুপুর ২টার দিকে নওগাঁ নওজোয়ান মাঠে ডাকা ছাত্র ও যুব সমাবেশ স্থগিত ঘোষণা করেছে দলটি।

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর