নির্বাচনের ফল নিয়ে কী বললেন জামায়াত আমির
জামায়াতে ইসলামী বিরোধী দল হিসেবে দায়িত্ব পালন করতে চায় বলে জানানো হয়। সেজন্য বুকে কষ্ট নিয়ে এই নির্বাচনের ফল মেনে নিয়েছি এরূপ মন্তব্য করেন জামায়াত ইসলামী আমির ডা. শফিকুর রহমান। গতকাল (২৭ ফেব্রুয়ারি) সিলেট মহানগর জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত হওয়া বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেছেন। এই সময় তিনি বলেছেন, জামায়াত কখনো অনুগত বিরোধীদল হবে না। জামায়াত সর্বদা ভালো কাজের জন্য সাধুবাদ দিবে তবে যদি অন্যায় হয় তাহলে প্রতিবাদ করবে, যদি দরকার হয় তাহলে রুখে দিবে।
সরকারের সঙ্গে সর্বদা মিলেমিশে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি। তিনি বলেছেন, সরকার বিরোধী দলকে দমন না করে দুর্নীতি, চাঁদাবাজি বন্ধ করার জন্য আগামী পাঁচ বছরে দেশ বদলে দেবে।
তিনি আরো বলেছেন, সরকার যদি সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠাতে ব্যর্থ হয়, তবে এর ক্ষতি ভোগ করতে হবে দেশের প্রায় ১৮ কোটি মানুষকে।
ইফতারে ১১ দল, বিএনপিসহ রাজনৈতিক নেতৃবৃন্দ ব্যতীতও নানা শ্রেণি পেশার মানুষ সেখানে অংশ নিয়েছেন।
স্বাধীনতার বার্তা / মেবি
