নির্বাচনে ব্যাঘাত ঘটাতে দেব না বললেন আলী ইমাম মজুমদার
খাদ্য ও বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেন, ২৪ এর গণ-অভ্যুত্থানের মতো পরিস্থিতি যেন দেশে আর না ঘটে, দেশ যেনো স্থিতিশীল থাকে, তার জন্য সংস্কার করা দরকার। সে জন্যেই এই গণভোটের আয়োজন করা হয়েছে।
গতকাল (২১ জানুয়ারি) বিকেল বেলা কুষ্টিয়া কালেক্টরেট চত্বরে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ মতবিনিময় সভাতে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এইসব কথা বলেছেন।এই সময় তিনি বলেছেন, সকলে যাতে ভয়-ভীতির ঊর্ধ্বে থেকে নির্বাচনে অংশ নিতে পারে তার জন্য স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। কেউ যদি ভোটে ব্যাঘাত ঘটাতে চায় ও কোথাও যদি কোনো চিহ্নিত অপরাধী থাকে তবে তাকে অবশ্যই পুলিশ আটক করবে।
কুষ্টিয়া জেলা প্রশাসন ও কুষ্টিয়া ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে ও কুষ্টিয়ার জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা ইকবাল হোসেনের সভাপতিত্বে একটি মত বিনিময় সভাতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রেখেছেন পুলিশ সুপার মো. জসিম উদ্দিন। এই সময় জেলার নানা মসজিদের ইমামসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
স্বাধীনতার বার্তা / মেবি
