রাষ্ট্রপতি ও নতুন প্রধানমন্ত্রীর মাঝে শুভেচ্ছা বিনিময়
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সাথে নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান ফুলের শুভেচ্ছা বিনিময় করেন। গতকাল (১৭ ফেব্রুয়ারি) রাতের বেলা জাতীয় সংসদ ভবনে তারা এই শুভেচ্ছা বিনিময় করেছেন।
এর পূর্বে গতকাল বিকেল বেলা দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমানকে শপথ পড়ান রাষ্ট্রপতি।
শপথগ্রহণ শেষে নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন বিদায়ী প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুস। অনুষ্ঠানে দক্ষিণ এশীয় নানা দেশের প্রতিনিধিসহ বহু সংখ্যক দেশি ও বিদেশি অতিথি অংশগ্রহণ করেছেন।
এইবার বঙ্গভবনের পরিবর্তে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজাতে প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সকল সদস্যদের শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
স্বাধীনতার বার্তা / মেবি
