সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১০ (নাঙ্গলকোট ও লালমাই উপজেলা) আসনে বিএনপির প্রার্থী মোবাশ্বের আলম ভূঁইয়ার প্রার্থিতা বৈধ ঘোষণা করেন হাইকোর্ট।

আজ (২৫ জানুয়ারি) বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি মো. আনোয়ারুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দিয়েছেন।

আদালতে মোবাশ্বের আলম ভূঁইয়ার পক্ষ হতে শুনানি করেছেন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। অপর দিকে নির্বাচন কমিশনের (ইসি) পক্ষ হতে শুনানিতে অংশ নিয়েছেন আইনজীবী মিজানুর রহমান।

এর পূর্বে মনোনয়নপত্র নিয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি হাইকোর্টে রিট আবেদন করেন।

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর