কোনো দলীয় প্রতীক কিংবা কারো ছবি ছাড়াই ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী
জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী তারেক রহমান পূর্ববর্তী প্রচলন হতে সরে এসে কোনো রকম দলীয় প্রতীক ও ব্যক্তিগত ছবি ব্যতীত বক্তব্য রেখেছেন। চমৎকার এই বিষয়টি রাজনৈতিক মহলে বেশ প্রশংসিত হয়েছে।
এর পূর্বে, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময় তিনি যখনই জাতির উদ্দেশ্যে ভাষণ দিতেন, তখন তার পেছনে দেখা যেতো শেখ মুজিবুর রহমানের ছবি, আর টেবিলের সামনে দৃশ্যমান থাকত আওয়ামী লীগের দলীয় প্রতীক অর্থাৎ নৌকা। তবে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সম্পূর্ণ আলাদা পথে হেঁটেছেন। এমনকি গত ১৮ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর ভাষণের সময় পিছনে ছিল না সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান কিংবা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কোনো ছবি অথবা দলীয় প্রতীক। এটির পরিবর্তে সেখানে স্থান পেয়েছে বাংলাদেশের জাতীয় প্রতীক শাপলা সম্বলিত প্রধানমন্ত্রীর লোগো ও এর উপরেই টাঙ্গানো ছিল ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ অর্থাৎ মহান আল্লাহর কালেমা।রাজনৈতিক বিশ্লেষকদের ভাষ্য মতে, এইটি রাষ্ট্রীয় ক্ষেত্রে সরকারের প্রশাসনিক নিরপেক্ষতার একটি ইঙ্গিত দিচ্ছে। কিন্তু এই বিষয়ে সরকারের পক্ষ হতে আনুষ্ঠানিক কোনো রকম ব্যাখ্যা দেয়া হয়নি।
স্বাধীনতার বার্তা / মেবি
