খলিলুর রহমানকে দিল্লি সফরের জন্য আমন্ত্রণ জয়শঙ্করের
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে দিল্লি সফরে যাওয়ার জন্য আমন্ত্রণ জানান ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। রবিবার (২২ ফেব্রুয়ারি) ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাতের সময় এ আমন্ত্রণ পৌঁছে দিয়েছেন।
রবিবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে একটি বিজ্ঞপ্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা তার সরকারের পক্ষ হতে বাংলাদেশের নব নির্বাচিত সরকারের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করে দ্বিপক্ষীয় সহযোগিতা আরো এগিয়ে নেয়ার প্রস্তুতির কথা জানিয়েছেন।
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান পারস্পরিক স্বার্থের ভিত্তিতে উভয় দেশের জনগণের কল্যাণের উদ্দেশ্যে একটি অগ্রগামী ও ভারসাম্যপূর্ণ অংশীদারত্ব গড়ে তোলার বিষয়ে বাংলাদেশের অভিপ্রায় তুলে ধরেছেন। দ্বিপক্ষীয় সম্পর্ক আরও বেশি জোরদার করার জন্য নিয়মিত ও গঠনমূলক যোগাযোগ বজায় রাখার বিষয়ে উভয়পক্ষ একমত হয়েছে।
স্বাধীনতার বার্তা / মেবি
