কে কে হচ্ছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা
মির্জা আব্বাস, রুহুল কবির রিজভীসহ মোট ১০ জনকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা পদে নিয়োগ দেয়া হয়।
গতকাল (১৭ ফেব্রুয়ারি) রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রি পরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন অনুসারে মন্ত্রীর পদমর্যাদাতে উপদেষ্টা হন মির্জা আব্বাস, রুহুল কবির রিজভী আহমেদ, নজরুল ইসলাম খান, , মো. ইসমাইল জবিউল্লাহ ও ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।
প্রতিমন্ত্রীর পদমর্যাদাতে উপদেষ্টা হয়েছেন হুমায়ুন কবির, ব্রিগেডিয়ার জেনারেল (অব:) শামসুল ইসলাম, ডা. জাহেদুর রহমান, ড. মাহাদি আমিন ও রেহানা আসিফ আসাদ।
স্বাধীনতার বার্তা / মেবি
