কে হলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র মেডিকেল অফিসার
প্রধানমন্ত্রীর কার্যালয়ের গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য সিনিয়র মেডিকেল অফিসার হিসেবে এবার নিয়োগ পেয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার বিশিষ্ট অর্থপোডিক চিকিৎসক ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ। রবিবার (২২ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব (প্রেষণ-১) মোহাম্মদ নূর-এ আলম স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র মেডিকেল অফিসার হিসেবে কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের স্বাস্থ্যসেবা তদারকি করবেন ও জরুরি চিকিৎসা সমন্বয় করবেন।
ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ বিগত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আহত বিএনপি ও অঙ্গ সংগঠনের অসংখ্য নেতাকর্মীদের বিরতিহীন চিকিৎসাসেবা প্রদান করেছেন। প্রচারবিমুখ এ চিকিৎসক নব নির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের বেশ আস্থাভাজন।
স্বাধীনতার বার্তা / মেবি
