সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হতে যাচ্ছে আগামী ১২ মার্চ। জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে বেলা ১১টার দিকে অধিবেশন শুরু হবে বলে জানা যায়।

গতকাল (২৩ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ অধিশাখা হতে পাঠানো একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ১২ মার্চ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম (২০২৬ খ্রিষ্টাব্দের প্রথম) অধিবেশন আহ্বান করেন। রাষ্ট্রপতি সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফাতে প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেন তিনি।

প্রথা আছে, নতুন সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি সরকারের নানা উন্নয়ন কর্মকাণ্ড এবং আগামীর পরিকল্পনা তুলে ধরে ভাষণ দিয়েছেন। এরপরে রাষ্ট্রপতির ভাষণের উপর আনীত ধন্যবাদ প্রস্তাবের উপর সাধারণ আলোচনা অনুষ্ঠিত হয় বলে জানা যায়।

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর