কবে হবে নতুন সরকারের শপথ
নবনির্বাচিত সংসদ সদস্যরা মঙ্গলবার(১৭ ফেব্রুয়ারি) শপথগ্রহণ করবেন। এই একই দিনে সন্ধ্যার দিকে বঙ্গভবনে শপথগ্রহণ করবে নতুন মন্ত্রিসভা।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথবাক্য পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার। এরই মাঝে এ নিয়ে নানা রকম প্রস্তুতি নেওয়া শুরু হয়েছে।
এমপিদের শপথ নেওয়ার পরে ওই একই দিন বিকেল বেলা রাষ্ট্রপতির আমন্ত্রণে বঙ্গভবনে হাজির থাকবেন নতুন মন্ত্রিসভার সকল সদস্যরা। মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে বঙ্গভবনের দরবার হলে আয়োজিত এক অনুষ্ঠানে নতুন মন্ত্রিসভার সকল সদস্যদের শপথবাক্য পড়াবেন রাষ্ট্রপতি।
স্বাধীনতার বার্তা / মেবি
