সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে প্রায় ২০ বছর পরে চতুর্থবারের মতো সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি দল। ২৯৯টি আসনের মাঝে এখন অবধি বেসরকারি ফলাফলে ২০৭টি আসনে জয়লাভ করেছেন এই দলটির প্রার্থীরা।

২০৭ আসনে বিজয়ীদের মাঝে দলটি হতে ৬ জন নারী প্রার্থী বিপুল পরিমাণ ভোটে জয়লাভ করেছেন। এছাড়াও ১টি আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হন বিএনপি হতে বহিস্কৃত প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা।

বিজয়ী নারীরা হলেন- ঝালকাঠি-২ আসনে ইসরাত সুলতানা ইলেন ভুট্টু, সিলেট-২ আসনে তাহসিনা রুশদীর লুনা, মানিকগঞ্জ-৩ আসনে আফরোজা খান রিতা, ফরিদপুর-২ আসনে শামা ওবায়েদ, ফরিদপুর-৩ আসনে নায়াব ইউসুফ কামাল, নাটোর-১ আসনে ফারজানা শারমিন পুতুল ও ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে ব্যারিস্টার রুমিন ফারহানা।

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর