জাতীয় স্মৃতিসৌধে তারেক রহমানের শ্রদ্ধা
জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ (১৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শহীদ সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন তিনি। এরপরে শ্রদ্ধা নিবেদন শেষে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেছেন তারেক রহমান।
নতুন প্রধানমন্ত্রী হিসেবে শ্রদ্ধা জানানোর শেষে তিনি নবগঠিত মন্ত্রিপরিষদের সদস্যদের সাথে নিয়ে স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেছেন। এরপরে স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে সই করেছেন নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে সই করেছেন তারেক রহমান। সেই সাথে প্রচলন মেনে স্মৃতিসৌধ প্রাঙ্গণে বৃক্ষরোপণও করেছেন তারেক রহমান।
স্বাধীনতার বার্তা / মেবি
