সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে জামায়াত নেতৃত্বাধীন জোটে যোগ হচ্ছে লেবার পার্টি। ১১ দলীয় জোটের ঘোষণা দেওয়া হলেও প্রার্থিতা প্রত্যাহারের শেষ মুহূর্তে আসন সমঝোতাতে সমাধান না আসার কারণে ইসলামী আন্দোলন আনুষ্ঠানিকভাবে যুক্ত না হলে জোটটি ১০ দলের হয়েছিল। কিন্তু, আজ (২৪ জানুয়ারি) লেবার পার্টি যুক্ত হলে ফের ১১ দলীয় জোট-ই হবে।

গতকাল (২৩ জানুয়ারি) কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার লেমশীখালী ইউনিয়নে আয়োজিত পথসভাতে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেন, আজ দুইটি ধারাতে বিভক্ত হয়ে গেছে গোটা জাতি। একদিকে রয়েছে বাংলাদেশের ১১টি নিবন্ধিত রাজনৈতিক দল। এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে, ১০ দল... আমি আগাম ঘোষণা দিলাম, আরো একটি দল যোগ হবে। সেই দ্বারা আমাদের ১১ দলীয় ঐক্য।

যদিও তিনি তার বক্তৃতাতে একবারও বলেনি, কোন দলটি যোগ হচ্ছে তাদের জোটে। কিন্তু জানা যায়, মোস্তাফিজুর রহমান ইরানের লেবার পার্টিই তাদের সাথে যোগ হচ্ছে।

বিএনপির যুগপৎ আন্দোলনে দলটির দীর্ঘদিনের বন্ধু ছিল লেবার পার্টি। তবে নির্বাচনে প্রত্যাশিত আসন ছাড় না পাওয়ার কারণে পূর্বেই বিএনপির সঙ্গ ছাড়ার কথা জানায় দলটি। এইবার তারা জামায়াতের সাথে জোট বাঁধতেছে।

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর