সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

জামায়াতে আমির ডা. শফিকুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেন বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স মিচেল লি। রবিবার (১৮ জানুয়ারি) সকাল বেলা রাজধানীর বসুন্ধরাতে জামায়াত আমিরের কার্যালয়ে এই বৈঠক হয়েছে।

দলীয় সূত্র জানিয়েছে, বৈঠকটি বেশ আন্তরিকতা ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এই সময় তারা বাংলাদেশে বিদ্যমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি, শিল্প-বাণিজ্য, জাতীয় সংসদ নির্বাচন, রাষ্ট্রীয় সংস্কার ইত্যাদি নিয়ে মতবিনিময় করেছেন।

চার্জ দ্য অ্যাফেয়ার্স মিচেল লি বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও গণতান্ত্রিক অগ্রযাত্রাতে জামায়াতে ইসলামীর ইতিবাচক ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন। একই সাথে ভবিষ্যতে উভয় দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরো বেশি জোরদার হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেছেন।

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর