ইসিতে আপিল শুনানি চলমান
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পাওয়ার জন্য আপিল শুনানির আজ অষ্টম দিন। আজ (১৭ জানুয়ারি) সকাল ১০টার দিকে শুরু হয়েছে এ শুনানি; চলবে বিকাল ৫টা অবধি।
এ সময়ে ৫১১ হতে ৬১০ নম্বর আপিলের শুনানি হবে বলে জানা যায়। আগামীকাল ইসিতে আপিল শুনানির শেষ দিন।
এর পূর্বে, শুক্রবার দুই ঘণ্টার মধ্যে ৪৩টি আপিল নিষ্পত্তি হয়েছে। মনোনয়ন ফিরে পায় ১৮ জন, নামঞ্জুর হয় ২১টি আবেদন ও অপেক্ষমান থাকে ৪টি। এখন অবধি মোট ৫১০টি শুনানির মাঝে ৩৫৫টি মঞ্জুর করে কমিশন। নির্বাচন কমিশনে এই আপিল শুনানি চলমান থাকবে আগামীকাল পর্যন্ত। প্রার্থিতা বাতিলের সর্বশেষ তারিখ হচ্ছে ২০ জানুয়ারি।
স্বাধীনতার বার্তা / মেবি
