সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

৪ সেপ্টেম্বর সীমানা পুনঃনির্ধারণ করে নির্বাচন কমিশনের (ইসি) জারি করা গেজেটের সীমানা অনুসারে আগামী ১২ ফেব্রুয়ারি পাবনা-১ ও ২ আসনের নির্বাচন করতে বাধা নেই বলে আদেশ দেয় আপিল বিভাগ। অর্থাৎ, সাথিয়া উপজেলাকে পাবনা-১ আসন ও সুজানগর ও বেড়া মিলে পাবনা-২ আসন বলে গণ্য করা হবে।

পাবনা-১ আসন হতে বেড়া উপজেলার চারটি ইউনিয়ন ও পৌরসভা বাদ দিয়ে পাবনা-২ আসনের সাথে জুড়ে দেয়ার সংক্রান্ত ইসির গেজেট অবৈধ ঘোষণার রায় স্থগিত করে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দিয়েছেন।

নির্বাচনের কমিশনের পক্ষ হতে শুনানি করেছেন ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল। পাবনা-১ ও ২ আসনের বিএনপি ও জামায়াতের প্রার্থীর পক্ষের আইনজীবীরা বলেছেন, নির্বাচনের সকল প্রক্রিয়া চলমান। ইতোমধ্যে পোস্টাল ব্যালট পাঠানো হয়ে গেছে; এখন নির্বাচন স্থগিত হলে বিভিন্ন জটিলতা তৈরি হবে। যার ফলে, ইসির আগের সীমানা পুনঃনির্ধারণ অনুসারে নির্বাচন হবে। 

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর