সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

প্রার্থিতা ফিরে পাওয়ার জন্য কুমিল্লা-৪ আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর করা রিট খারিজ করেন হাইকোর্ট। আজ (২১ জানুয়ারি) বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি মো. আনোয়ারুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দিয়েছেন।

এর পূর্বে, গত ১৯ জানুয়ারি প্রার্থিতা ফিরে পাওয়ার জন্য হাইকোর্টে রিট করেছেন তিনি। এরপরে ২০ জানুয়ারি রিটের শুনানির জন্য বুধবার দিন ধার্য করা হয়েছে। পরে নির্বাচন কমিশনের আইনজীবী মো. ফয়েজুল্লাহ ফয়েজ বলেছেন, মঞ্জুরুল আহসান মুন্সী তার হলফনামাতে ঋণের তথ্য গোপন করেন।

একই আসনের প্রার্থী হাসনাত আবদুল্লাহ বলেছেন, ব্যাংক লুট, ঋণখেলাপিদের দেশের মানুষ প্রত্যাখ্যান করে। ব্যাংক লুট করে কেউ কখনো সংসদে যেতে পারবে না।

এইদিকে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে মঞ্জুরুল আহসান মুন্সী আপিল করবেন বলে জানা গেছে।

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর