সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

গণভোট নিয়ে জনসচেতনতা সৃষ্টি করার জন্য অন্তর্বর্তীকালীন সরকার প্রচারণা শুরু করেছে। এতে যোগ দিয়েছে উপদেষ্টা পরিষদের অন্যান্য সদস্যরা-ও। আজ (১৫ জানুয়ারি) প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে দেওয়া পোস্টে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, নির্বাচন মনিটরিং ও সহায়তা প্রদানসংক্রান্ত দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা পরিষদের সদস্যরা আজ (১৫ জানুয়ারি) হতে এ প্রচার কার্যক্রম শুরু করেন। এই কার্যক্রমের আওতাতে তারা আগামী ২১ জানুয়ারি অবধি দেশের নানা জেলাতে গণভোটের গুরুত্ব, উদ্দেশ্য ও প্রক্রিয়া সম্পর্কে জনগণকে অবহিত করবেন।

প্রচারণার একটি অংশ হিসেবে উপদেষ্টা পরিষদের সদস্যরা স্থানীয় প্রশাসন, সুশীল সমাজের প্রতিনিধিসহ নানা শ্রেণি-পেশার মানুষের সাথে মতবিনিময় করবেন ও গণভোটে অংশগ্রহণের বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি করবেন। এই

প্রচারণার প্রথম দিনে আজ স্থানীয় সরকার উপদেষ্টা আদিলুর রহমান খান চট্টগ্রামে অবস্থান করছেন। সেখানে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে বৈঠকসহ নানা কর্মসূচিতে অংশ নিচ্ছেন।

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর