সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন গণভোটে ‘হ্যাঁ’তে ভোট দেয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস। তিনি বলেন, আগামী নির্বাচনে গণভোটেও অংশগ্রহণ করুন। রাষ্ট্রকে আপনার প্রত্যাশামতো গড়ে তুলতে ‘হ্যাঁ’-তে সিল দিন।

সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যার দিকে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি এ আহ্বান জানিয়েছেন। 

দেশবাসীর উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা বলেছেন,‘হ্যাঁ’তে সিল দেওয়ার ফলে নতুন বাংলাদেশ গড়ার দরজা খুলে যাবে। ‘হ্যাঁ’তে আপনি নিজে সিল দিন, আপনার পরিচিত সকলকে সিল দেওয়ার জন্য উদ্বুদ্ধ করুন ও তাদেরকে ভোট কেন্দ্রে নিয়ে আসুন। আপনারা সকলে মিলে দেশ পাল্টে দিন।

তিনি আরো বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান জাতির ইতিহাসে একটি অসাধারণ অর্জন। এ অভ্যুত্থান অপ্রত্যাশিতভাবে দেশের জীবনে গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগ এনে দিয়েছে। এ লক্ষ্য সামনে রেখে ইতিমধ্যে বেশ কিছু সংস্কার করা হয়েছে বলে তিনি উল্লেখ করেছেন।

প্রধান উপদেষ্টা বলে6ন, আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের দিনই এ গণভোট অনুষ্ঠিত হবে বলে তিনি বলেছেন। গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার ফলে বৈষম্য, শোষণ ও নিপীড়ন হতে মুক্ত হবে বাংলাদেশ।

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর