সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

ফ্যামিলি কার্ড নিয়ে নানা রকম ফেক নিউজ দ্বারা মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বহু মানুষ। সেই বিষয়টি প্রতিরোধ ও কীভাবে কমিয়ে আনা যায় সেই বিষয়ে কাজ করা হবে বলে জানান সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জে ড এম জাহিদ হোসেন। গতকাল (২৭ ফেব্রুয়ারি) বিকেল বেলা দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা পরিষদ সভা কক্ষে নবাবগঞ্জ, বিরামপুর, ঘোড়াঘাট ও হাকিমপুর চার উপজেলার সরকারি কর্মকর্তাদের সঙ্গে একটি মতবিনিময় সভাশেষে তিনি এইসব কথা বলেছেন। মন্ত্রী বলেছেন, আমাদের মানুষকে আশ্বস্ত করতে হবে। কোনোভাবেই বিভ্রান্ত হতে দেওয়া যাবে না কারণ এটি হচ্ছে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি অগ্রাধিকার প্রকল্প।

তিনি আরো বলেছেন, আগামী ১০ই মার্চ মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান উদ্বোধন করবেন এই ফ্যামিলি কার্ড। সেটি যাতে সঠিকভাবে করা যায় সে লক্ষ্যে কাজ করার জন্য সকল কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করা হয়। কোনো রকমের দুর্নীতি যাতে করে আমাদের স্পর্শ না করে সেই ব্যাপারে সকলে সর্বোচ্চ সচেতন থাকবে।

বর্তমান সরকার ও বর্তমান প্রশাসনের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা কোনো রকম দুর্নীতিতে লিপ্ত হবে না বলেও জানান তিনি।

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর