সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেন, এখন হচ্ছে দেশ গঠনের পালা৷ প্রতিটি সেক্টর ধ্বংস৷ ফের প্রতিষ্ঠানগুলোকে নির্মাণ করতে হবে৷ গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা আমাদের করতে হবে। মানুষ যেন ভোট দিতে পারে সেটি আমাদের নিশ্চিত করতে হবে৷ ৫ আগস্টের পরে সারা বাংলাদেশে মানুষ পরিবর্তন চায়। দেশ পুনর্গঠনের জন্য মানুষের ভোটে নির্বাচিত সরকার প্রয়োজন।

শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যার দিকে নিজের নির্বাচনী আসন ঢাকা-১৭ এর ভাসানটেকের বিআরবি স্কুল মাঠে আয়োজিত বিশাল জনসভাতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এইসব কথা বলেছেন।

দেশে সুশাসন প্রতিষ্ঠা, কর্মসংস্থান ও দক্ষ শ্রমিক সৃষ্টি, খেলায়াড় তৈরি, ফ‍্যামিলি কার্ড এবং কৃষক কার্ড প্রদানের মতো প্রতিশ্রুতি-ও তুলে ধরেছেন তারেক রহমান।

এর মাঝে ফ্যামিলি কার্ডের সুবিধার কথা তুলে ধরে বিএনপি চেয়ারম্যান প্রায় ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়ার প্রতিশ্রুতি ফের ব্যক্ত করেছেন। এইজন্য বিএনপি প্রার্থীকে জয়যুক্ত করার আহ্বান জানিয়েছেন তিনি।

নেতাকর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান আরো বলেন, অতীতে ধানের শীষকে যতবার নির্বাচিত করা হয়েছে ঠিক ততবার দেশের উন্নয়ন হয়েছে। সারা বাংলাদেশে আমাদের ধানের শীষকে বিজয়ী করতে হবে।

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর