এবার সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব প্রদান
১৭ সদস্য বিশিষ্ট সংবিধান সংশোধন সংক্রান্ত বিশেষ কমিটি গঠন করার প্রস্তাব দিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। এটির জন্য বিরোধীদল হতে ৫ জনের নাম চাওয়া হয়।
গতকাল (২৯ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ২৪তম কার্যদিবসে তিনি এই কথা জানিয়েছেন।
আইনমন্ত্রী জানিয়েছেন, ১৭ জনের মাঝে ১২ জন ট্রেজারি বেঞ্চ হতে ঠিক করা হয়ে গেছে, যার মাঝে ৫ জন্য অন্য দল ও স্বতন্ত্র হতে নেওয়া হবে। এ প্রস্তাবের বিষয়ে বিরোধীদল পরে তাদের মতামত জানাবে বলে জানান জামায়াতের আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান। এই বিষয়ে তার ভাষ্য হচ্ছে, তারা সংস্কার চেয়েছেন, তবে এখানে করা হচ্ছে সংশোধন। এছাড়াও, এই বিষয়টি নিয়ে তাদের কিছু আলোচনার প্রয়োজন আছে বলেও জানান।
স্বাধীনতার বার্তা / মেবি
