এবার জামায়াতে যোগ দিয়েছেন মুফতি আলী হাসান উসামা
এবার বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করলেন শাইখুল হাদীস আল্লামা মুফতি আলী হাসান উসামা। শনিবার (১৭ জানুয়ারি) জামায়াত কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই দলটিতে যোগ দিয়েছেন তিনি। এই বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ইসলামী দাওয়াহ্ সেন্টারের চেয়ারম্যান মুফতি নুরুজ্জামান নোমানী।
একটি ফেসবুক পোস্টে তিনি বলেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীতে এবার যোগদান করলেন শাইখুল হাদিস আল্লামা মুফতি আলী হাসান উসামা ভাই।দীর্ঘ ২ বছরের মেহনত আল্লাহ তায়ালা কবুল করে নিয়েছেন।
স্বাধীনতার বার্তা / মেবি
