সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

এবার ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়র পদে প্রার্থী দিতে যাচ্ছে এনসিপি। জানা যায়, এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব সম্ভাব্য প্রার্থী হিসেবে বিবেচনাতে আছেন। এই ক্ষেত্রে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন-এ নির্বাচন করবেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশন-এ আরিফুল ইসলাম আদীব নির্বাচন করবেন বলে এখন পর্যন্ত জানা যায়। এনসিপি সূত্রে জানা গেছে, প্রাথমিক বাছাইয়ে এ দু'জনকে সম্ভাব্য প্রার্থী হিসেবে তালিকায় রাখা হয়েছে।

আসিফ মাহমুদের একটি ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে এনসিপির পক্ষ হতে মেয়র পদে লড়বেন আসিফ মাহমুদ। 

অপরদিকে, নিজ প্রার্থিতার বিষয়ে নিশ্চিত করে আরিফুল ইসলাম আদীব জানায়, ‘দলের প্রাথমিক আলোচনাতে দুই সিটি কর্পোরেশনে আমি ও আসিফ মাহমুদ প্রাথমিক আলোচনাতে রয়েছি। চূড়ান্ত সিদ্ধান্ত দলের পক্ষ হতে পরবর্তীতে সকলকে জানিয়ে দেওয়া হবে।’

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর