সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে বেসরকারিভাবে নির্বাচিত করা হলো বিএনপি প্রার্থী মির্জা আব্বাসকে। মির্জা আব্বাস মোট ৫৯ হাজার ৩৬৬টি ভোট পেয়েছেন।

এই আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মুহাম্মাদ নাসীরুদ্দীন পাটওয়ারী পেয়েছেন ৫৪ হাজার ১২৭টি ভোট।

এই আসনে সর্বমোট ভোটার ছিল ২ লাখ ৭৫ হাজার ৪৭১ জন। এর মাঝে পুরুষ ভোটার হচ্ছে ১ লাখ ৫২ হাজার ৭৯৫ জন এবং নারী ভোটার হচ্ছে ১ লাখ ২২ হাজার ৬৭৫ জন ও হিজড়া ভোটার হচ্ছে ১ জন।

গতকাল সকাল সাড়ে ৭টা হতে সারাদেশের মোট ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে একসাথে জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ শুরু করা হয়। যেটি বিরতিহীনভাবে বিকেল সাড়ে ৪টা অবধি চলমান ছিল।

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর