সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

মুফতি আমির হামজাকে হত্যা করার হুমকির প্রতিবাদকালে অসুস্থ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন জামায়াতে ইসলামীর কুষ্টিয়া জেলা আমির অধ্যাপক আবুল হাশেম।

সোমবার (১৯ জানুয়ারি) একটি নির্বাচনী সভাতে বক্তব্য দেওয়ার সময় হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েছেন। 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বক্তব্য দেওয়ার এক পর্যায়ে আবুল হাশেম হঠাৎ অসুস্থ হয়ে লুটিয়ে পড়ে যান। এই সময় সেখানে উপস্থিত নেতাকর্মীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তাকে উদ্ধার করে দ্রুত নিকটস্থ হাসপাতালে নেওয়া হলে সেখানকার চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

চিকিৎসকরা প্রাথমিকভাবে ধারণা করছেন যে, হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন আবুল হাশেম। কিন্তু মৃত্যুর সঠিক কারণ জানার জন্য প্রয়োজনীয় সকল পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে বলে হাসপাতাল সূত্রে জানা যায়।

এর পূর্বে, কুষ্টিয়া-৩ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও আলোচিত ইসলামিক বক্তা আমির হামজা নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টে অভিযোগ করেছেন, তাকে হত্যা করার হুমকি দেওয়া হচ্ছে। 

এছাড়াও, আমির হামজার বিরুদ্ধে বহু মানহানির মামলা করা হয়েছে।

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর